Login Now

Login with email

Forgot Password

ফেসবুক-রে ব্যান'র চশমায় ধারণ করা যাবে ভিডিও

MobileMaya Team
Publish On: Feb 25,2025 09:14 PM
153

ফেসবুক-রে ব্যান'র চশমায় ধারণ করা যাবে ভিডিও

ফেসবুক এবং রে ব্যান’র তৈরি স্মার্ট গ্লাস দিয়ে ব্যব‌হার করা যাবে ফেসবুক, তোলা যাবে ছবি কি ভিডিও। যদিও এই গ্লাসে থাকছে না কোন ডিসপ্লে এবং এটি দেখতে সাধারন চশমার মতই।

ছবি তোলার জন্য রে ব্যান ষ্টোরিজের ফ্রেমে রয়েছে দুটি সন্মুখ ক্যামেরা, যা ফেসবুক ভিউ নামে ক্যামেরা রোল অ্যাপের সাথে সমন্বয় করা যাবে। এতে ধারণকৃত ভিডিও ক্লিপ এডিট করে ফেসবুক সহ স্মার্টফোনের অন্য অ্যাপেও শেয়ার করা যাবে। হাতের ব্যবহার ছাড়াও কামান্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে ফেসবুক। এর দুই পাশে থাকা স্পিকার চলবে ফোন থেকে ব্লুটুথের মাধ্যমে। ফলে ফোন ছাড়াই ধরা যাবে কল, শোনা যবে অডিও আর ফ্রেমের পাশে থাকা টাচ প্যাডে নিয়ন্ত্রণ করা যাবে ভলিউম।

মাত্র কয়েক সেকেন্ডেই ওয়াই ফাই সংযোগে যুক্ত হবে এই গ্লাস। এর ডুয়েল ৫ মেগাপিক্সেল ক্যামেরা তিন ডজনেরও বেশি ৩০ সেকেন্ড ভিডিও এবং ৫০০’র অধিক ছবি ধারণ করতে পারে যা কমান্ড ছাড়াও উপরে বাদিকে থাকা বাটনের সাহায্যে ধারণ করা যাবে। গ্লাসের ভিতরের দিকে থাকা একটি লাইটে চার্জের অবস্থা, পেয়ারিং ইত্যাদি নির্দেশ করবে। সন্মুখে থাকা একটি সাদা আলোয় রেকর্ডিং মুড বোঝাবে। ফেসবুক জানায় এর ব্যাটারি পুরো চার্জ হতে লাগবে এক ঘণ্টা এবং তা ব্যবহার করা যাবে ছয় ঘণ্টা পর্যন্ত।

রে ব্যান স্টোরিজ এর প্রযুক্তি ও সফটওয়্যার ফেসবুকের হলেও নকশা এবং বিক্রয়ের দিক দিয়ে তা রে ব্যান পণ্য হিসেবেই পরিচিতি পাবে। তবে ফেসবুকের এআর এবং ভিআর এর ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু বসওয়ার্থ জানান, রে ব্যান এবং ফেসবুকের এই সমন্বিত পদক্ষেপ ফেসবুকের পরবর্তী লক্ষ্য সম্পর্কে ইঙ্গিত দেয় দেয়। ফেসবুক বিশ্বাস করে রে ব্যান প্রাইভেসি ক্ষুণ্ন না করে সংশ্লিষ্ট সকলের বিশ্বাস অর্জনে সক্ষম হবে। রে ব্যান ষ্টোরিজ’ নামে এই গ্লাস পাওয়া যাবে ২৯৯ ডলারে।

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions