Login Now

Login with email

Forgot Password

ফাইভজি যুগে বাংলাদেশ

MobileMaya Team
Publish On: Feb 25,2025 06:43 AM
153

ফাইভজি যুগে বাংলাদেশ

মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তির সর্বশেষ সংস্করণ ফাইভজি প্রযুক্তির যুগে প্রবেশ করল বাংলাদেশ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্যে দিয়ে গতকাল প্রধানমন্ত্রী’র আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় উদ্বোধন করেন এ প্রযুক্তি সেবাটি। ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে দেশের কিছু বিশেষ এলাকায় এই সেবা চালু করে টেলিটক।

রাষ্ট্রীয় টেলিকম অপারেটর টেলিটক ৩.৫ গিগাহার্জ ব্যান্ড স্পেকট্রামে ও ৬০ মেগাহার্জ বরাদ্দকৃত তরঙ্গে পরীক্ষামূলক সেবা শুরু করেছে। প্রাথমিকভাবে বঙ্গভবন, গণভবন, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ সচিবালয় এবং ধানমন্ডি ৩২ নম্বরে পাওয়া যাবে ফাইভজি স্পিড। এছাড়া রাজধানীর শহিদ মিনার এলাকা ও গোপালগঞ্জের টুংগিপাড়ায়ও পাওয়া যাবে পঞ্চম প্রজন্মের ফাইভজি মোবাইল নেটওয়ার্ক। পরীক্ষামূলক প্রয়োগ শেষে এই সেবা আরও পরিবর্ধন করা হবে খুব শীঘ্রই।

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions