Login Now

Login with email

Forgot Password

নিবন্ধিত হ্যান্ডসেট ক্রয়ে সচেতনতা তৈরীতে ওয়ালটনের 'মোবাইল ফেস্ট' শুরু

MobileMaya Team
Publish On: Feb 25,2025 07:13 AM
153

নিবন্ধিত হ্যান্ডসেট ক্রয়ে সচেতনতা তৈরীতে ওয়ালটনের 'মোবাইল ফেস্ট' শুরু

বৈধ মোবাইল হ্যান্ডসেট ক্রয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে শুরু হল এক মাস ব্যাপি ‘ওয়ালটন মোবাইল ফেস্ট’। ফেস্টের অংশ হিসেবে ক্রেতাদের কাছে তুলে ধরা হবে ওয়ালটন মোবাইলের বিভিন্ন তথ্যও। এছাড়া মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে খেলায় বিজয়ীদের জন্য থাকছে ওয়ালটন মোবাইলের পক্ষ থেকে আকর্ষনীয় সব পুরস্কার।

দুটি টিম, দুটি সুসজ্জিত ক্যারাভ্যান ও আনুসাংগিক বর্ণিল আয়োজন সহ গত ১৭ নভেম্বর কামরাংগীরচর থেকে শুরু করা হয়েছে এই উৎসব। টিম দুটি দেশের মোবাইল ফোনের বিভিন্ন মার্কেটের সামনে অবস্থান করবে। সেখানে আয়োজন করা হবে কুইজ, ক্রিকেট, ফুটবল ও বাস্কেটবলের মত মজার মজার কিছু খেলার এবং পুরস্কার হিসেবে থাকবে ক্রিকেটার মেহেদি হাসান মিরাজের অটোগ্রাফসহ ব্যাট, টি-শার্ট, মগসহ বিভিন্ন স্যুভেনির।

ওয়ালটন মোবাইলের কো-অর্ডিনেটর ওয়াশিক জাহান ঈশান বলেন, বাংলাদেশে এখন অত্যাধুনিক প্রযুক্তির বিশ্বমানের মোবাইল হ্যান্ডসেট তৈরি হচ্ছে যা বিটিআরসির নির্দেশনা অনুযায়ী নিবন্ধিত। ‘ওয়ালটন মোবাইল ফেস্ট’ মূলত ক্রেতাদের নিজস্ব হ্যান্ডসেটের তথ্য সরবরাহের পাশাপাশি ক্রেতারা যাতে নিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট কেনেন ও ব্যবহার করেন সে সম্পর্কে সচেতনতা সৃস্টি করছে।

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions