Login Now

Login with email

Forgot Password

দেশে ডিজেআই পণ্য বাজারজাত করবে স্মার্ট টেকনোলজিস

MobileMaya Team
Publish On: Feb 24,2025 08:23 PM
153

দেশে ডিজেআই পণ্য বাজারজাত করবে স্মার্ট টেকনোলজিস

জনপ্রিয় ডিজেআই ব্র্যান্ডের সব পণ্য এখন থেকে ওয়ারেন্টিসহ বাংলাদেশে বাজারজাত করবে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। মঙ্গলবার ১৫ মার্চ রাজধানীর আগারগাঁওয়ের স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের হেড অফিস, জহির টাওয়ারে ব্র্যান্ড অনবোর্ডিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের ডিএমডি এস এম মহিবুল হাসান, প্রোডাক্ট ম্যানেজার শুভংকর গোলদার জনি এবং দেশের শীর্ষস্থানীয় ক্যামেরা ও ক্যামেরা এক্সেসরিজ বিক্রেতা ও ব্যাবসায়ীরা।

অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে ডিজেআই ব্র্যান্ডের সব ধরনের পণ্য এবং অ্যাক্সেসরিস স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাজারজাত করবে। এই ব্র্যান্ডের সব পণ্যের অফিসিয়াল ওয়ারেন্টি দেবে স্মার্ট টেকনোলজিস। পাশাপাশি সার্ভিসও পাওয়া যাবে এসব পণ্যে। বাজারে ডিজেআই ব্র্যান্ডের অ্যাকশন ক্যামেরা, স্মার্টফোন গিম্বেল, ক্যামেরা গিম্বেলসহ আরো অন্যন্য পণ্য পাওয়া যাবে।

স্মার্ট টেকনোলজিসের ডিএমডি এস এম মহিবুল হাসান বলেন, ডিজেআই ব্র্যান্ড বাংলাদেশে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। অনেকের পছন্দের গ্যাজেটে পরিণত হয়েছে ডিজেআই। ডিজেআই এর নতুন পণ্য, আপডেট ভার্সনের পণ্য এবং ডিজেআই এক্সেসরিজ নিয়ে আর কোনো চিন্তা নেই। এখন থেকে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ডিজেআই ব্র্যান্ডের সব পণ্য বাজারজাত করবে। পণ্যগুলো স্মার্ট ওয়ারেন্টি স্টিকারসহ পাওয়া যাবে সকল আইটি মার্কেট, ক্যামেরা মার্কেট ও জনপ্রিয় ই-কর্মাস প্লাটফর্ম দারাজ-এ।

Related News

View Morearrow
new-img

Vivo T5x 5G স্মার্টফোন ১৭ মার্চ ভারতে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে Mediatek Dimensity 7400 Turbo প্রসেসর ও 7200 mAh বড় ব্যাটারি

চমৎকার ডিজাইন এবং উন্নত মানের ফিচার নিয়ে Vivo তাদের নতুন মডেল Vivo T5x 5G স্মার্টফোন ১৭ মার্চ ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। ফোনটি...

new-img

Xiaomi Poco X8 Pro 5G স্মার্টফোন MediaTek Dimensity 8500-Ultra প্রসেসর নিয়ে ১৭ মার্চ গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

Xiaomi তাদের নতুন মডেল Xiaomi Poco X8 Pro 5G স্মার্টফোন ১৭ মার্চ ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে। ফোনটিতে রয়েছে 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি M...

new-img

Xiaomi Poco X8 Pro Max 5G স্মার্টফোন MediaTek Dimensity 9500s প্রসেসর নিয়ে ১৭ মার্চ গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

শক্তিশালী ফিচার নিয়ে Xiaomi Poco X8 Pro Max 5G স্মার্টফোন ১৭ মার্চ ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে M...

new-img

Realme P4 Lite 5G স্মার্টফোন 7000mAh বড় ব্যাটারি এবং 144Hz রিফ্রেশ রেট সহ আগামী ১৯ মার্চ ভারতে লঞ্চ হবে

Realme তাদের নতুন মডেল Realme P4 Lite 5G স্মার্টফোন আগামী ১৯ মার্চ ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করবে।লঞ্চের আগেই Realme-এর অফিশিয়াল সাই...

Discussions