Login Now

Login with email

Forgot Password

দেশের বাজারে আসছে ইনফিনিক্স’র নতুন ফোন

MobileMaya Team
Publish On: Feb 26,2025 02:56 AM
153

দেশের বাজারে আসছে ইনফিনিক্স’র নতুন ফোন

ইনফিনিক্স এর নতুন ডিভাইস হট ১০এস বাজারে আসছে চলতি মাসের শেষ দিকে। ইনফিনিক্স হট১০এস এ মিডিয়াটেক হেলিও জি ৮৫ প্রসেসরের সাথে থাকতে পারে ডার-লিংক গেম-বুস্টার ফিচারও। ডিভাইসটি ব্ল্যাক, মোরান্ডি গ্রিন, হার্ট অব ওশেন এবং পার্পল এই চারটি আকর্ষনীয় রঙে পাওয়া যাবে ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে।

ইনফিনিক্স হট ১০এস ডিভাইসটিতে থাকছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৮ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এতে থ্রি ডি প্রযুক্তি ব্যবহারের ফলে মাস্ক পরিহিত অবস্থায়ও ফেস রিকগনিশন ব্যবহার করে আনলক করা যাবে। নতুন এ ডিভাইসটির রয়েছে ৪ জিবি র‍্যাম, ১২৮ জিবি রম যা ৫১২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। হট১০এস এর ট্রিপল ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেল এইচ ডি রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ডেপথ এবং রিয়ার ফ্ল্যাশ সহ একটি এআই লেন্স। গেইমিং এর বিরতিহীন অভিজ্ঞতা দিতে রয়েছে ৬০০০ মিলি অ্যাম্পিয়রারের শক্তিশালী ব্যাটারি।

অন্যান্য বিশেষ ফিচারের মধ্যে হট ১০এস এ রয়েছে রিয়ার মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর, মাইক্রো এসডি কার্ড স্লট, ৩.৫ মিমি হেডফোন জ্যাক, ডুয়েল –সিম, ডুয়েল ব্যান্ড ওয়াই-ফাই, ফোরজি ফিচার ও অন্যান্য প্রয়োজনীয় সেন্সর সমূহ।

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions