Login Now

Login with email

Forgot Password

দারাজে রেকর্ড বিক্রি রিয়েলমি’র

MobileMaya Team
Publish On: Feb 25,2025 07:22 AM
153

দারাজে রেকর্ড বিক্রি রিয়েলমি’র

১১ঃ১১ ক্যাম্পেইনে রিয়েলমির নতুন স্মার্টফোন নারজো৫০ আই সবচেয়ে কম সময়ে ১৬০০০ ইউনিট বিক্রি করে রেকর্ড গড়েছে দেশের অন্যতম ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ। এই ক্যাম্পেইনের আওতায় আরও রয়েছে রিয়েলমির নতুন ফ্ল্যাগশিপ সিরিজ জিটি।

জিটি’র মাস্টার এডিশন যার ৮/১২৮ জিবি সংস্করণের মূল্য ৩৩,৯৯০ টাকা হলেও দারাজের ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে ৩১,৩৩০ টাকায়। পাশাপাশি রিয়েলমি ৮ ফাইভজি এর ৮/১২৮ জিবি সংস্করণের মূল্য ২১০৫৭ টাকা যার বাজার মূল্য রয়েছে ২২৯৯০ টাকা। এবং রিয়েলমি৮ (৮/১২৮ জিবি) এর মূল্য রাখা হচ্ছে ২২,৯৯০ টাকার বদলে ২০৩৯৩ টাকা। দারাজ ১১ঃ১১ এর এই ক্যাম্পেইনে আরও রয়েছে সম্প্রতি বাজারে আসা জিটি নিও২ যা ১৫ নভেম্বরের ফ্ল্যাশ সেলে ৩৯,৯৯০ টাকার বদলে পাওয়া গেছে ৩৪,৯৯০ টাকায় ।

এই সুবিধা পাওয়া যাবে নারজো ও সি সিরিজের ফোনগুলোতেও। ক্যাম্পেইনে রিয়েলমি সি ২০এ’র মূল্য ধরা হয়েছে ৮,৩১৫ টাকা এবং রিয়েলমি সি১১ ৮,৪০২ টাকা(এই দুটি ফোনেরই বাজার মূল্য রয়েছে ৮,৯৯০ টাকা )। রিয়েলমি সি২১ ওয়াই’র ৪/৬৪ জিবি পাওয়া যাবে ১১,৫৫০ টাকায়(বাজার মূল্য ১২৪৯০ টাকা) ও রিয়েলমি সি২৫ এস(৪/১২৮ জিবি) পাওয়া যাবে ১৪,৩২১ টাকায়(বাজার মূল্য ১৫,৪৯০ টাকা)। সবগুলোতেই নির্দিষ্ট ব্যাংক কার্ডের মাধ্যমে প্রি-পেমেন্টে থাকছে আরও বেশি ছাড়।

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions