Login Now

Login with email

Forgot Password

তিন ভাঁজ করা স্মার্টফোন প্রদর্শন করলো স্যামসাং!

MobileMaya Team
Publish On: Feb 25,2025 02:21 AM
153

তিন ভাঁজ করা স্মার্টফোন প্রদর্শন করলো স্যামসাং!

চলতি বছরের কনজ্যুমার ইলেকট্রনিক্স শো(সিইএস) -এ স্যামসাং প্রদর্শন করেছে তিনটি নতুন নমনীয় প্যানেল। যার মধ্যে ফ্লেক্স এস এবং ফ্লেক্স জি আসছে স্মার্টফোনে এবং ফ্লেক্স নোটের নকশা করা হয়েছে ল্যাপটপের জন্য। এ থেকে ধারণা করা যায়, ফোল্ডেবল ডিভাইসের নেতৃত্বে এগিয়ে থাকা স্যামসাং এবারে তিন ভাঁজ বিশিষ্ট নতুন প্যানেলের মাধ্যমে আরও বিস্তৃত করতে চলেছে তার প্রভাব।

স্যামসাংয়ের ফ্লেক্স এস প্যানেল ব্যবহারের ফলে স্মার্টফোনকে বাঁকানো যাবে এস অথবা জেড আকৃতিতে। দুটি ভাঁজে ডিসপ্লেতে পাওয়া যাবে তিনটি অংশ এবং ভাঁজ করার পর এর ওপরের অংশও স্ক্রিনের কাজ করবে। একইভাবে ফ্লেক্স জি ডিসপ্লে ধারণাতেও রয়েছে তিনটি ভাঁজ, তবে এর ফ্লেক্সিবল প্যানেলটি থাকবে ভিতরের দিকে। অপরদিকে ফ্লেক্সিবল প্যানেল ব্যবহারের ফলে একটি ১৩ ইঞ্চি ল্যাপটপ ভাঁজ খোলার পর পরিনত হবে ১৭ ইঞ্চি ডিসপ্লে বিশিষ্ট ল্যাপটপে। এক্ষেত্রে স্ক্রিন ব্যবহার করা যেতে পারে বিভিন্ন ভাবে যেখানে স্ক্রিনের নিচেরদিকেই পাওয়া যেতে পারে ভার্চুয়াল কী-বোর্ড বা কোন গেম প্লে কন্ট্রোলস।

এ সবগুলো ধারণারই পরীক্ষামূলক সংস্করণ উঠে এসেছে সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া লাস ভেগাসের কনজ্যুমার ইলেকট্রনিক্স শো তে। তবে আরও বেশ কিছু সফটওয়্যার উন্নয়নের পরই হয়ত বাজারে আনা সম্ভব হবে এধরণের গ্যাজেট।

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions