Login Now

Login with email

Forgot Password

ডাক‌ঘর ডিজিটাল করার ডাক টেলিযোগাযোগমন্ত্রী'র

MobileMaya Team
Publish On: Feb 25,2025 02:35 AM
153

ডাক‌ঘর ডিজিটাল করার ডাক টেলিযোগাযোগমন্ত্রী'র

ডিজিটাল ডাকঘর বিনির্মাণে ডাক কর্তৃপক্ষকে নিজ-নিজ সংস্থার কর্মচারি-কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে লক্ষ্য দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। নির্ধারিত সময়ের মধ্যে নূন্যতম ডিজিটাল দক্ষতা অর্জন করতেই হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।

সম্প্রতি জিপিও মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সম্ভাব্য সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন মোস্তফা জব্বার। তিনি বলেন, ’ডাকঘর ডিজিটাল হলে সংশ্লিষ্ট খাতে দুর্নীতি হ্রাস পাবে।‘ স্বাধীনতা লাভের পঞ্চাশ বছরে বাংলাদেশের অর্জন তুলে ধরে ও ডাক বিভাগের কর্মীদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ২০৩১ সালে দারিদ্রমূক্ত, ২০৩৬ সালে বিশ্বের ২৪ তম অর্থনৈতিক শক্তিশালী দেশ এবং '৪১ সালে উন্নত দেশে পরিনত হবে বাংলাদেশ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ডাক ও টেলিযোগাযোগ সচিব মোঃ খলিলুর রহমান ডাক বিভাগের দূর্নীতি নির্মূল করার অঙ্গিকার ব্যাক্ত করেন। এছাড়াও বক্তব্য রাখেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সিরাজ উদ্দিন। বাংলাদেশ ডাক কর্মচারি ইউনিয়নের সভাপতি মুসলেহ উদ্দিন হাওলাদার সভাপতিত্ব করেন এ অনুষ্ঠানে।

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions