Login Now

Login with email

Forgot Password

চার্জারবিহীন আইফোনের কারণে ব্রাজিলে জরিমানার মুখে অ্যাপল

MobileMaya Team
Publish On: Feb 27,2025 02:11 AM
153

চার্জারবিহীন আইফোনের কারণে ব্রাজিলে জরিমানার মুখে অ্যাপল

গত অক্টোবরেই অ্যাপল ঘোষণা দিয়েছিল, আইফোন ১২ এর সাথে চার্জার এবং ইয়ারবাড থাকবে না। তবে ব্রাজিলের ভোক্তা সংরক্ষণ সংস্থা তা মানতে নারাজ। চার্জারবিহীন আইফোনের কারণে ২ মিলিয়ন ডলার জরিমানা গুণতে হচ্ছে ব্রাজিলে। সংস্থাটির এক মুখপাত্রের মতে, অ্যাপলকে অবশ্যই এই সংস্থার আইনের প্রতি সন্মান দেখাতে হবে।

বলা হয়েছিল, আইফোন ১২ এবং আসন্ন মডেলের ক্ষেত্রে একটি ‘ইউএসবি সি টু লাইটেনিং ক্যাবল’ সংযুক্ত করা হবে। এতে ফোনপ্রতি কাঁচামালের ব্যবহার ই শুধু হ্রাস পাবে না সেই সাথে ফোনবক্স টি আকারে ছোট করা সম্ভব হবে। সমালোচকরা তাই বলছেন, এতে করে অ্যাপল এর শিপিং খরচ কিছুটা কমে আসবে। আবার পরোক্ষভাবে, পরিবেশের উপর বিরুপ প্রতিক্রিয়া কমাতেও সাহায্য করবে। কিন্তু সাও পাওলো’র ভোক্তা অধিকার সংরক্ষণ সংস্থা জানান, এতে আইফোন ১২ কিছুটা সুলভ হবে কিনা সে ব্যপারে অ্যাপল এর তরফ থেকে কিছু জানা যায়নি। এর পাশাপাশি কিছু ফাংশনে ত্রুটি পাওয়া গেলেও তা আপডেট করার ব্যাপারে তারা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোন সাড়া পায়নি।

২০২১ এর প্রথম প্রান্তিকে ১১১.৪ বিলিয়ন রাজস্ব অর্জনকারী প্রতিষ্ঠানের পক্ষে যদিও এই জরিমানার পরিমান কোন সমস্যার কারন হয়ে দাঁড়াবে না। তবে এ বিষয়ে অ্যাপল এর পক্ষ থেকে এখন পর্যন্ত কোন প্রকার মন্তব্য পাওয়া যায়নি।

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions