Login Now

Login with email

Forgot Password

এবার উত্তর আমেরিকায় পণ্য পাঠাবে ওয়ালটন

MobileMaya Team
Publish On: Feb 25,2025 02:15 AM
153

এবার উত্তর আমেরিকায় পণ্য পাঠাবে ওয়ালটন

আমেরিকা ও কানাডা ভিত্তিক গৃহস্থালী পণ্যের জনপ্রিয় প্রতিষ্ঠান ড্যানবি অ্যাপ্লায়েন্সের সাথে এক ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। এ চুক্তির মধ্যে দিয়ে আরও সম্প্রসারিত হলো ওয়ালটন পণ্যের রপ্তানি বাজার।

চুক্তি অনুযায়ী উত্তর আমেরিকার ক্রেতাদের চাহিদা লক্ষ্য রেখেই পণ্য উৎপাদন করবে ওয়ালটন। বাংলাদেশে তৈরি এসব পণ্য আমেরিকা ও কানাডা অঞ্চলে বিক্রি করবে ড্যানবি অ্যাপ্লায়েন্স। সম্প্রতি লাস ভেগাসে অনুষ্ঠিত হয়ে যাওয়া ইলেকট্রনিক্স কনজ্যুমার শো ‘সিইএস২০২২’ এ অংশ নেয় ওয়ালটনের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতিনিধিদল। প্রদর্শনী চলাকালে ওয়ালটন ও ড্যানবির মধ্যে স্বাক্ষরিত হয় পারস্পরিক এ সমঝোতা চুক্তি (এমওইউ)। চুক্তিতে ওয়ালটনের পক্ষে স্বাক্ষর করেন গ্লোবাল বিজনেস ডিভিশনের প্রেসিডেন্ট এডোয়ার্ড কিম এবং ড্যানবির পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের চিফ ফিনান্সিয়াল অফিসার এন্ড্রু রেমন্ড।

এ প্রসঙ্গে ওয়ালটন হাই টেকের এমডি ও সিইও গোলাম মুর্শেদ বলেন, চুক্তির ফলে আমেরিকা অঞ্চলে প্রথমবারের মত বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে ওয়ালটন । এছাড়া ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ডে পরিনত হতে এ চুক্তি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। অপরদিকে ড্যানবির প্রেসিডেন্ট ও সিইও জিম এন্থিল উত্তর আমেরিকা অঞ্চলে ওয়ালটনের তৈরি পণ্যের বাজার সম্প্রসারণে ব্যক্ত করেন দৃঢ় প্রত্যয়।

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions