Login Now

Login with email

Forgot Password

অ্যান্ড্রয়েড ১২ আপডেট পেতে যাচ্ছে নোকিয়া এক্স২০

MobileMaya Team
Publish On: Feb 25,2025 06:33 AM
153

অ্যান্ড্রয়েড ১২ আপডেট পেতে যাচ্ছে নোকিয়া এক্স২০

প্রথমবারের মতো অ্যান্ড্রয়েড ১২ আপডেট পেতে যাচ্ছে নোকিয়া। এইচএমডি গ্লোবালের পক্ষ থেকে জানানো হয় প্রথমদিকের নোকিয়া এক্স২০ ব্যবহারকারীরা এই আপডেট পাচ্ছেন ডিসেম্বরের ১৭ তারিখের মধ্যেই।

নোকিয়া এক্স২০ মূলত ৬০ হার্জের ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে বিশিষ্ট একটি স্মার্টফোন। যাতে রয়েছে স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর ও চারটি রিয়ার ক্যামেরা। তবে সাদামাটা এই ফোনটির মনে রাখার মতো বিষয়টি হলো তিন বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেট নীতি ও একই সময় পর্যন্ত ওয়ারেন্টি। স্বভাবতই এটি বেশ আকর্ষণীয় একটি নীতি যেখানে অ্যান্ড্রয়েড ১৪ পাওয়া পর্যন্তও থাকতে পারে ওয়ারেন্টি!

তবে ইতিপূর্বে নোকিয়া৯ পিউর ভিউ এর জন্য অ্যান্ড্রয়েড ১১ আপডেটের প্রতিশ্রুতি দেয়া হলেও ক্যামেরা ফাংশনে জটিলতার কারণে সে আপডেট দেয়া সম্ভব হয় নি বলে জানানো হয়েছে এইচএমডি গ্লোবালের পক্ষ থেকে। আবার ওয়ান প্লাসও বেছে নিয়েছে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেন ওএস আপডেট। জানা গেছে, অ্যান্ড্রয়েড১২ আপডেটে স্যামসাং জেড ফোল্ড থ্রি ও জেড ফ্লিপ থ্রি ব্যবহারকারীরাও জানিয়েছে কিছু সমস্যার কথা। তাই এবারে নোকিয়ার জন্য যে অ্যান্ড্রয়েড ১২ আপডেট দেয়া হচ্ছে তা কতটা সমর্থন করে তা দেখার বিষয়।

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions