Login Now

Login with email

Forgot Password

অ্যান্ড্রয়েড টিভি’র বাজারে প্রবেশ করলো আইটেল

MobileMaya Team
Publish On: Feb 25,2025 01:40 AM
153

অ্যান্ড্রয়েড টিভি’র বাজারে প্রবেশ করলো আইটেল

প্রযুক্তি প্রতিষ্ঠান আইটেল সম্প্রতি ঢাকার এক হোটেলে উন্মোচন করলো অ্যান্ড্রয়েড টিভি।। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত অভিনেতা মোশাররফ করিম বলেন, আইটেলের ‘জি সিরিজ’ অ্যান্ড্রয়েড টিভি হোম এন্টারটেইনমেন্টকে নিয়ে যাবে দারুন এক পর্যায়ে। উন্নত প্রযুক্তির সাথে সাশ্রয়ী মূল্য'র কারণে পূরণ হবে সাধারণ মানুষের অ্যান্ড্রয়েড টিভি ব্যব‌হারের স্বপ্ন ।

আইটেল 'জি সিরিজের' এই অ্যান্ড্রয়েড টিভিতে পাওয়া যাবে ৫০০০ এর বেশি অ্যাপ ও ১০০০ এর বেশি স্ট্রিমিং অ্যাপ ব্যবহারের সুযোগ। নতুন পণ্য তৈরি ও পণ্যের মান উন্নয়নে নিয়োজিত আইটেল টিম সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে ডিসপ্লে ও সাউন্ডের দিকে। এক্ষেত্রে দর্শক টিভি দেখা ও শব্দ শোনার ক্ষেত্রে পাবে দারুন অভিজ্ঞতা। কেননা এতে রয়েছে ফ্রেমলেস ডিজাইনে ৪০০ নিট ব্রাইটনেসের এ+ গ্রেড প্যানেল। এর আলট্রা স্লিম বডি টিভি দেখার ক্ষেত্রে দেবে সিনেম্যাটিক ভিউয়ের অভিজ্ঞতা। আরও রয়েছে ১ জিবি র‍্যাম ও ৮ জিবি স্টোরেজ সুবিধা। সাথে গুগল প্লে স্টোরের সুবিধা থাকায় পছন্দের অ্যাপ এবং গেমও ডাউনলোড করে নেয়া যাবে। ভোল্টেজ ওঠানামার ক্ষতি থেকে বাঁচাতে ও বৈদ্যুতিক খরচ কমাতে টিভি’র সাথে রয়েছে ইন-বিল্ট স্ট্যাবিলাইজার। গুগল অ্যাসিস্ট্যান্ট এবং বিল্ট-ইন ক্রোমকাস্ট এর মত প্রয়োজনীয় ফিচার ও যুক্ত করা হয়েছে এতে।

আইটেলের টিভি পোর্টফোলিওতে সর্বশেষ যুক্ত হওয়া নতুন টিভির উদ্বোধন অনুষ্ঠানে ট্রানশান বাংলাদেশের নির্বাহী পরিচালক শ্যামল সাহা বলেন, গৃহ বিনোদন জগতে সকলের অংশ নেওয়ার সুযোগ করে দিতেই আনা হয়েছে নতুন অ্যান্ড্রয়েড টেলিভিশন। এ অনুষ্ঠানে শীর্ষস্থানীয় মিডিয়া ব্যাক্তিত্ব, টেক ইউটিউবার ছাড়াও উপস্থিত ছিলেন আইটেল টিভি’র হেড অব সেলস জনাব জ্যাক পেই ও ট্রানশান বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রেজওয়ানুল হক।

Related News

View Morearrow
new-img

Oppo A6K 4G স্মার্টফোন ১ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 6500mAh বড় ব্যাটারি ও Snapdragon 685 প্রসেসর

Oppo তাদের নতুন মডেল Oppo A6K 4G স্মার্টফোন ১ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6...

new-img

Vivo V70 FE 5G স্মার্টফোন 200MP OIS রেয়ার ক্যামেরা ও 7000mAh বড় ব্যাটারি সহ আগামী ৯ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হবে

Vivo তাদের আসন্ন মডেল Vivo V70 FE 5G স্মার্টফোন আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করবে। ইতিমধ্যে ফোনটির বেশ কিছু স্পেসি...

new-img

Vivo V70 স্মার্টফোন Snapdragon 7 Gen 4 প্রসেসর ও 50MP ZEISS রেয়ার ক্যামেরা সহ আগামী ৯ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হতে চলেছে

আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হতে চলেছে Vivo V70 স্মার্টফোন। লঞ্চের আগেই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ডিজাইন ক...

new-img

হঠাৎ করেই মাইক্রোসফট উইন্ডোজ ১১–এর নতুন প্রিভিউ আপডেট স্থগিত করল

হঠাৎ করেই মাইক্রোসফট উইন্ডোজ ১১-এর একটি নতুন প্রিভিউ আপডেট সাময়িকভাবে স্থগিত করেছে, কারণ এতে ইনস্টলেশন সংক্রান্ত সমস্যা ধরা পড়েছে। ‘কেবি ৫০৭৯৩৯১’ নামে...

Discussions