Login Now

Login with email

Forgot Password

অপো এ৯৫ এখন দেশের বাজারে

MobileMaya Team
Publish On: Feb 24,2025 09:42 AM
153

অপো এ৯৫ এখন দেশের বাজারে

সম্প্রতি দেশের বাজারে অবমুক্ত হল অপো ‘এ’ সিরিজের সর্বশেষ সংস্করণ ‘এ৯৫’। এর ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারিতে চার্জের দিক থেকে থাকা যাবে নিশ্চিন্ত। ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জ প্রযুক্তিতে ৭২ মিনিটেই ফোনটি হবে পুরো চার্জ এবং মাত্র ৫ মিনিট চার্জেই কথা বলা যাবে সাড়ে পাঁচ ঘণ্টার বেশি।

ফোনটির পাঞ্চ হোল অ্যামোলেড এফএইচডি ডিসপ্লের আকার ৬.৪৩ ইঞ্চি। ৮/১২৮ গিগাবাইট স্টোরেজের অপো এ৯৫ এ রয়েছে র‍্যাম সম্প্রসারণের সুবিধা। আরও রয়েছে এআই সমর্থিত ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ এবং ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। রয়েছে স্টিডি ভিডিও ও এসএলও এমও ও সোলুপ ফিচার যাতে ধারণ করা যাবে উন্নত মানের ভিডিও। কালার ওএস ১১.১ সম্বলিত ফোনটিতে আরও রয়েছে ফেক্স ড্রপ, হাইপার বুস্ট টেকনোলজি, গেইম অ্যাসিসট্যান্ট, গেম ফোকাস মোড ও বুলেট নোটিফিকেশন।

ওয়্যার ও ফায়ার রেজিস্ট্যান্ট সম্বলিত ‘এ৯৫’ এ আছে আন্ডার স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও আন্ডার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার। গ্লোয়িং রেইনবো সিলভার ও গ্লোয়িং স্ট্যারি ব্ল্যাক দুটি রঙে ফোনটি বাজারে পাওয়া যাবে ২৩,৯৯০ টাকায়।

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions