Login Now

Login with email

Forgot Password

অপো এফ১৯ প্রো ও ব্যান্ড ষ্টাইল অবমুক্ত

MobileMaya Team
Publish On: Feb 26,2025 08:37 PM
153

অপো এফ১৯ প্রো ও ব্যান্ড ষ্টাইল অবমুক্ত

স্মার্ট ডিভাইসের জনপ্রিয় ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে অবমুক্ত করল এফ১৯ প্রো এবং ফিটনেস ব্যান্ড ‘ব্যান্ড ষ্টাইল’। গত ১০ মার্চ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় এবং গত বৃহস্পতিবার থেকে বিক্রয় শুরু হয়।

তরুণ প্রজন্মের পছন্দের ব্র্যান্ড অপো সম্প্রতি অবমুক্ত করেছে স্মার্টফোন এফ১৯ প্রো, যার ফটোগ্রাফি এবং ভিডিও কোয়ালিটি দেবে অনন্য অভিজ্ঞতা। কালার ওএস ১১ ফোনটিতে রয়েছে ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ৩০ ওয়াটের ভুক ফ্ল্যাশ চার্জিং এ মাত্র ৫ মিনিটে পাওয়া যাবে ৩.২ ঘণ্টা কথা বলার সুবিধা। থাকছে ৪৮ মেগাপিক্সেল রিয়ার এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এফ সিরিজের প্রথম স্মার্টফোন এফ১৯ প্রো তে আরও থাকছে ডুয়েল ভিউ ভিডিও, এ আই কালার পোর্ট্রেট ভিডিও, মনোক্রম ভিডিও, এবং ডাইন্যামিক বুকে যা দেবে নান্দনিক ব্লার ইমেজ।

বিক্রয়ের প্রথম দিনে যমুনা ফিউচার পার্কের লেভেল ৪ এ ‘দর্পণ টেলিকমে’ উপস্থিত ছিলেন বিখ্যাত ক্রিকেটার এনামুল হক বিজয়। ক্রেতাদের মধ্য থেকে লটারীর মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিটি বিক্রয় কেন্দ্রে প্রথম পুরস্কার এলইডি স্মার্ট টিভি, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার যথাক্রমে মাইক্রোওয়েভ ওভেন এবং দুটি কফি মেশিন ছাড়াও ছিল ১০০ টি কম্বো গিফট বক্স।

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions