Login Now

Login with email

Forgot Password

অপো’র ‘রেনো৬’ অবমুক্ত হল দেশের বাজারে

MobileMaya Team
Publish On: Feb 25,2025 02:12 AM
153

অপো’র ‘রেনো৬’ অবমুক্ত হল দেশের বাজারে

অনলাইন ইভেন্টের মাধ্যমে অবমুক্ত করা হল অপো ‘রেনো৬’। সিনেম্যাটিক বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেট সম্বলিত রেনো৬ এ রয়েছে ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা এবং ৪৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যা দেবে প্রফেশনাল ফটোগ্রাফির অভিজ্ঞতা। দেশের সব আউটলেটে ও অনলাইন মার্কেটপ্লেসে ফোনটি পাওয়া যাচ্ছে ৩২,৯৯০ টাকায়।

৮/১২৮ জিবি’র রেনো৬ এর র‍্যাম বাড়ানোর সুযোগ রয়েছে ৫ জিবি পর্যন্ত। ফোনটির পুরুত্ব ৭.৮ মিলিমিটার এবং ওজন ১৭৩ গ্রাম। এর সুপার স্লিম ডিজাইনের সাথে আছে রেনো গ্লো ইফেক্ট, আছে ফিঙ্গার প্রিন্ট ও স্ক্র্যাচ প্রতিরোধক ফিচার। ৯০ হার্জ রিফ্রেশ রেটের এই ফোনটি চলবে ৪৩১০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারিতে। সাথে ৫০ ওয়াটের ফ্ল্যাশ চার্জ থাকায় মাত্র ৪৮ মিনিটেই চার্জ হবে শতভাগ। আর সুপার সেভিং মোডে ৫% চার্জেও করা যাবে অনেক কাজ। আছে সুপার নাইট টাইম স্ট্যান্ডবাই ফিচার যা কালারওএস অপারেটিং সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীর বেডটাইম রুটিন ও ঠিক রাখে এবং এই ফিচারে সারা রাতে চার্জ শেষ হয় মাত্র ৩%। সুপার কুলিং সিস্টেমের কারণে দীর্ঘক্ষণ ব্যবহারেও গরম হবে না এই ফোন।

রেনো৬ ফোনটির প্রি-অর্ডার চলবে ৪-১৬ নভেম্বর পর্যন্ত যেখানে ২০০০ টাকার অগ্রিম বুকিং এ থাকছে ১২ জিবি পর্যন্ত ডাটা বান্ডেল অফার, পুরস্কার ও তিন মাস পর্যন্ত ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা। এছাড়া প্রি-বুকিং এর গ্রাহকরা পাবেন ১৫% এক্সট্রা এক্সচেঞ্জ অফার যা চলবে ২০ নভেম্বর পর্যন্ত।

Related News

View Morearrow
new-img

Vivo X300s স্মার্টফোন 200MP রেয়ার ক্যামেরা এবং Dimensity 9500 প্রসেসর নিয়ে ৩০ মার্চ চীনের বাজারে লঞ্চ হয়েছে

Vivo তাদের নতুন মডেল Vivo X300s স্মার্টফোন ৩০ মার্চ ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে OIS সাপো...

new-img

Vivo X300 Ultra স্মার্টফোন 30 মার্চ চীনে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 200MP রেয়ার ক্যামেরা ও Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর

চমৎকার ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে ৩০ মার্চ ২০২৬ তারিখে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে Vivo X300 Ultra স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে র...

new-img

স্যামসাং আনল উইন্ডোজের জন্য নতুন ব্রাউজার

স্যামসাং প্রথমবারের মতো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ওয়েব ব্রাউজার উন্মুক্ত করেছে। আগে এটি শুধু স্যামসাং স্মার্টফোনে ব্যবহার করা যেত, এবার কম্পিউটা...

new-img

স্মার্টফোনে নতুন Android 17 ভার্সন উন্মোচন করল গুগল

প্রযুক্তির দুনিয়ায় পরিবর্তনের গতি সবসময়ই খুব দ্রুত। আজ যা নতুন, কাল তা দেখতে দেখতে পুরনো হয়ে যায়। বিশেষ করে ফোনের অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এই...

Discussions