Login Now

Login with email

Forgot Password

এক্সে (Twitter) চালু হল নতুন চ্যাট–সুবিধা

MobileMaya Team
Publish On: Nov 18,2025 08:09 PM
153

এক্সে (Twitter) চালু হল নতুন চ্যাট–সুবিধা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এক্স (সাবেক টুইটার) তাদের প্ল্যাটফর্মে নতুন চ্যাট সুবিধা চালু করেছে। এই সেবাটি আগে ডিরেক্ট মেসেজ (ডিএম) নামে পরিচিত ছিল। কিন্তু সেটা দিয়ে এক্স বার্তায় এনক্রিপশন বা বিশেষ কোড যুক্ত করে অন্যদের কাছে মেসেজ পাঠালে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া কেউ কিছু জানতে পারতো না। 

তবে এবার নতুন এই সুবিধার কারণে, ব্যবহারকারীরা চাইলে এখন থেকে খুদে ব্লগ লেখার পাশাপাশি নির্দিষ্ট ব্যক্তিকে সরাসরি বার্তাও পাঠাতে পারবেন। জানা গেছে নতুন চ্যাটেও বার্তা এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে। 

ব্যবহারকারীরা এই ফিচারে বার্তা পাঠানোর পর তা এডিট, ডিলেট করা বা নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার সুবিধা পাবেন। সিগন্যাল অ্যাপের মতো বিভিন্ন নিরাপত্তা ফিচারও এক্সে যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিত করতে এই পরিবর্তন এনেছে বলে জানিয়েছে এক্স। এর সঙ্গে অ্যাপের ইন্টারফেসেও কিছুতা পরিবর্তন দেখা যাবে।

এক্স এর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমান সময়ে ফিচারগুলো আইওএস এবং ওয়েব সংস্করণে রোল আউট হচ্ছে,তবে খুব শিগগিরই অ্যান্ড্রয়েডে আসবে। পাশাপাশি ব্যবহারকারীর ভয়েস মেমো পাঠানোর সুবিধা চালু করার জন্যও  কাজ চলছে। 

গত কয়েক মাস ধরে এক্স নতুন ‘চ্যাট’ ফিচারগুলো টিজার হিসেবে প্রকাশ করছিল। এর আগে সীমিত আকারে এনক্রিপটেড মেসেজিং চালু করলেও মে মাসে তা স্থগিত করা হয়েছিল। তবে এখন আর সংস্করণে কোন সীমাবদ্ধতা নেই। 

এক্সের হেল্প সেন্টার জানিয়েছে, গ্রুপ মেসেজ ও মিডিয়াও এনক্রিপ্টেড থাকবে, কিন্তু মেটাডাটা অর্থাৎ কার কাছে মেসেজ পাঠানো হচ্ছে এটি এখনো এনক্রিপ্টেড নয়।

সোর্স: এক্স (Twitter)

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions