Login Now

Login with email

Forgot Password

OnePlus Turbo Series খুব শীঘ্রই আসছে চীনের বাজারে, সাথে থাকতে পারে 9000mAh ব্যাটারি এবং 165Hz রিফ্রেশ রেট

MobileMaya Team
Publish On: Dec 31,2025 08:27 PM
153

OnePlus Turbo Series খুব শীঘ্রই আসছে চীনের বাজারে, সাথে থাকতে পারে 9000mAh ব্যাটারি এবং 165Hz রিফ্রেশ রেট

সম্প্রতি OnePlus নিশ্চিত করেছে যে তারা খুব শীঘ্রই OnePlus Turbo নামে একটি নতুন সিরিজ লঞ্চ করতে যাচ্ছে। সিরিজটি লঞ্চের তারিখ এখনো প্রকাশ হয়নি। তবে ধারণা করা যাচ্ছে, এটি 2026 সালের জানুয়ারি মাসে চীনের বাজারে আসতে পারে। 

পারফরম্যান্সের ওপর গুরুত্ব দেওয়া এই সিরিজ অন্যান্য ব্র্যান্ডের Turbo সিরিজের ফোনগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে বলে জানা গেছে। এরইমধ্যে পরিচিত টিপস্টার Digital Chat Station–এর একটি নতুন পোস্ট থেকে আসন্ন OnePlus Turbo মডেলের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।

টিপস্টার DCS–এর দেওয়া তথ্য অনুযায়ী, OnePlus Turbo Series হবে Oppo–OnePlus ইকোসিস্টেমের প্রথম মডেল, যেখানে 9,000mAh ক্লাসের ব্যাটারি ও ডুয়াল-সেল ডিজাইন ব্যবহার করা হবে। বলা হচ্ছে, এই পদক্ষেপের মাধ্যমে পারফরম্যান্স - কেন্দ্রিক স্মার্টফোনগুলোতে অতি-বড় ব্যাটারি নতুন যুগের সূচনা তৈরি করতে পারে।

টিপস্টার আরও জানান, 8-সিরিজের চিপসেট, 9-সিরিজের ব্যাটারি এবং 165Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে—এই তিনটির সমন্বয়ই একটি পারফেক্ট Turbo Series তৈরি হবে। এর ফলে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ চান এমন ব্যবহারকারীদের কাছে এটি বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠবে।

সম্প্রতি OnePlus চায়নার প্রেসিডেন্ট লি জিয়ে লুইস জানিয়েছেন যে OnePlus Turbo Series -এর ফোনগুলোতে ফ্ল্যাগশিপ-লেভেলের পারফরম্যান্স যুক্ত হবে। তিনি আরও জানান, Turbo সিরিজ এমন একটি গেমিং অভিজ্ঞতা নিয়ে আসবে, যা এই দামের সেগমেন্টে আগে কখনো দেখা যায়নি। তার মতে, Turbo সিরিজটি পারফরম্যান্স এবং স্থায়িত্ব এই দুই দিক থেকেই অসাধারণ এবং শক্তিশালী হওয়ার লক্ষ্য নিয়ে তৈরি করা হচ্ছে।

বর্তমানে Ace 6T চলতি মাসের শুরুতে চীনে 8,300mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হয়েছিল, যা OnePlus-এর সবচেয়ে বড় ব্যাটারির ফোন হিসেবে পরিচিত লাভ করেছে। তবে এবার মনে হচ্ছে OnePlus Turbo Series এটি দখল করে নেবে। কিছু অজানা প্রতিবেদনে বলা হয়েছে যে এই সিরিজটি বিশ্ব বাজারে OnePlus Nord 6 সিরিজ নামে লঞ্চ হতে পারে, তবে নিশ্চিত তথ্যের জন্য আরও অপেক্ষা করা প্রয়োজন।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions