Login Now

Login with email

Forgot Password

আগামী ১৬ ডিসেম্বর চালু হতে যাচ্ছে এনইআইআর ব্যবস্থা

MobileMaya Team
Publish On: Dec 04,2025 02:43 PM
153

আগামী ১৬ ডিসেম্বর চালু হতে যাচ্ছে এনইআইআর ব্যবস্থা

বাংলাদেশের বাজারে আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালু হতে যাচ্ছে। একইসঙ্গে সরকার বৈধভাবে স্মার্টফোন আমদানির শুল্ক কমানো এবং প্রবাসীদের জন্য ফোন আনার বিশেষ সুবিধা ঘোষণা করেছে।

গত মঙ্গলবার ২ ডিসেম্বর টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব প্রথম আলোকে বলেছে, এনইআইআরের এই উদ্দেশ্যে স্মার্টফোন খাত সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এবং বিটিআরসির যৌথ বৈঠক।

যে সিদ্ধান্ত নিয়েছে

প্রবাসীরা বাংলাদেশে ছুটি কাটানোর সময় মোট ৬০ দিন পর্যন্ত নিবন্ধন ছাড়াই স্মার্টফোন ব্যবহার করতে পারবে। তবে ৬০ দিনের বেশি থাকলে ফোনটি অবশ্যই নিবন্ধন করতে হবে।

আর যাঁদের বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড রয়েছে, তারা চাইলে দেশে ফেরার সময় মোট তিনটি স্মার্টফোন বিনা শুল্কে আনতে পারবেন। অর্থাৎ নিজের ব্যবহার করা স্মার্টফোনের পাশাপাশি আরো দুইটি ফোন আনা যাবে। এই ক্ষেত্রে ফোনটি বৈধভাবে কেনার কাগজপত্র সঙ্গে থাকতে হবে। 

বর্তমানে বৈধ পথে স্মার্টফোন আমদানির শুল্ক প্রায় ৬১ শতাংশ রয়েছে। সরকার এটি উল্লেখযোগ্য হারে কমানোর কাজ শুরু করেছে। শুল্ক কমিয়ে তা অর্ধেকের কাছাকাছি আনা হবে, ফলে বৈধভাবে আমদানি করা ফোনের দামও কমে আসবে।

যদি স্মার্টফোন গুলোর আমদানি শুল্ক কমানো হয়, তাহলে বাংলাদেশের ১৩ থেকে ১৪টি কারখানায় তৈরি করা ফোনের শুল্ক ও ভ্যাট কমাতে হবে, তা না হলে প্রতিষ্ঠানগুলোতে বিদেশি বিনিয়োগ চরম ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আমদানি ও অভ্যন্তরীণ উৎপাদনের শুল্ক সমন্বয় নিয়ে বিটিআরসি ও এনবিআর যৌথভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে একাধিকবার বৈঠকে বসেছে এবং দ্রুততার সঙ্গে কাজ শুরু করেছে। 

আগামী ১৬ ডিসেম্বরের আগে বাজারে অবৈধভাবে আমদানি করা ফোনগুলোর মধ্যে যেগুলোর বৈধ আইএমইআই নম্বর রয়েছে, ইতিমধ্যে সেগুলোর তালিকা বিটিআরসিতে জমা দিয়ে হ্রাসকৃত শুল্কে ফোনগুলো বৈধ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সুবিধা ক্লোন ফোন এবং রিফারবিশড ফোনের ক্ষেত্রে দেওয়া হবে না।

বর্তমানে ব্যবহৃত স্মার্টফোনগুলো ১৬ ডিসেম্বরের পরও বন্ধ করা হবে না। তাই এ সংক্রান্ত গুজবের প্রতি সতর্ক থাকা এবং আইএমইআই নম্বর ছাড়া ফোন কেনার মতো ভুল থেকে বিরত থাকা প্রয়োজন।

সোর্স: বিটিআরসি

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Vivo T5x 5G স্মার্টফোন ১৭ মার্চ ভারতে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে Mediatek Dimensity 7400 Turbo প্রসেসর ও 7200 mAh বড় ব্যাটারি

চমৎকার ডিজাইন এবং উন্নত মানের ফিচার নিয়ে Vivo তাদের নতুন মডেল Vivo T5x 5G স্মার্টফোন ১৭ মার্চ ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। ফোনটি...

new-img

Xiaomi Poco X8 Pro 5G স্মার্টফোন MediaTek Dimensity 8500-Ultra প্রসেসর নিয়ে ১৭ মার্চ গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

Xiaomi তাদের নতুন মডেল Xiaomi Poco X8 Pro 5G স্মার্টফোন ১৭ মার্চ ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে। ফোনটিতে রয়েছে 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি M...

new-img

Xiaomi Poco X8 Pro Max 5G স্মার্টফোন MediaTek Dimensity 9500s প্রসেসর নিয়ে ১৭ মার্চ গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

শক্তিশালী ফিচার নিয়ে Xiaomi Poco X8 Pro Max 5G স্মার্টফোন ১৭ মার্চ ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে M...

new-img

Realme P4 Lite 5G স্মার্টফোন 7000mAh বড় ব্যাটারি এবং 144Hz রিফ্রেশ রেট সহ আগামী ১৯ মার্চ ভারতে লঞ্চ হবে

Realme তাদের নতুন মডেল Realme P4 Lite 5G স্মার্টফোন আগামী ১৯ মার্চ ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করবে।লঞ্চের আগেই Realme-এর অফিশিয়াল সাই...

Discussions