Login Now

Login with email

Forgot Password

মোবাইল ফোনের 5G এবং ওয়াইফাই 5G এর মধ্যে মূল পার্থক্য ও সুবিধা জেনে নিন

MobileMaya Team
Publish On: Nov 19,2025 08:27 PM
153

মোবাইল ফোনের 5G এবং ওয়াইফাই 5G এর মধ্যে মূল পার্থক্য ও সুবিধা জেনে নিন

দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন সময় 5G শব্দটি শুনে থাকি। অনেকেই ভাবে ওয়াইফাই রাউটারের 5G এবং মোবাইল নেটওয়ার্কের 5G একই জিনিস। কিন্তু আপনি কি জানেন এই দুইটির মধ্যে অনেক বড় একটি পার্থক্য রয়েছে। যদি না জেনে থাকেন তাহলে এই আলোচনার মাধ্যমে জেনে নিন বিস্তারিত। 

ওয়াইফাই-এর 5G কী?

ওয়াইফাই-এর 5G হলো 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির একটি ব্যান্ড। মোবাইল নেটওয়ার্কের 5G-এর থেকে সম্পূর্ণ আলাদা প্রযুক্তি এটি। ওয়াইফাইয়ের 5G মূলত একটি রেডিও সিগন্যাল, যার মাধ্যমে রাউটার, স্মার্টফোন,কম্পিউটার এবং ল্যাপটপে ইন্টারনেট সংযোগ করা হয়।

ওয়াইফাই রাউটারের 5G ব্যবহারকারীকে খুব দ্রুত ইন্টারনেটের গতি প্রদান করে। ওয়াইফাই থেকে অনেক সময় জিবিপিএস বা তারও বেশি ইন্টারনেট পাওয়া যায়। কিন্তু এর কভারেজ খুবই সীমিত। আপনি রাউটারের যত কাছে থাকবেন তত ভালো গতি পাবেন ইন্টারনেটের, আবার যখন দূরে চলে যাবেন তখন এই সুবিধা থাকবেনা। 

মোবাইল ফোনের 5G কী?

মোবাইল ফোনের 5G হলো 2G, 3G ও 4G-এর পরবর্তী প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি, যা মোবাইল টাওয়ার এবং সিম কার্ডের মাধ্যমে কাজ করে থাকে। ব্যবহারকারীরা এই নেটওয়ার্ক থেক শহর বা বড় এলাকা জুড়ে ইন্টারনেটের সুবিধা পায়। 

তবে ওয়াইফাই 5G -এর তুলনায় মোবাইল ফোনের 5G নেটওয়ার্ক অনেক সময় কম হয়ে থাকে। কিন্তু এর কভারেজ অনেক দূর পর্যন্ত। গ্রাম ও শহর যেকোনো জায়য়া থেকে ব্যবহারকারীরা ইন্টারনেট সুবিধা পাবে।

ফোনের 5G এবং ওয়াইফাই 5G এর মধ্যে কোনটাই বেশি সুবিধা আছে 

ওয়াইফাই 5G নেটওয়ার্কের গতি যদিও অনেক টা বেশি, তবে আপনি যদি বাহিরের যেকোনো জায়গায় ইন্টারনেটের সুবিধা নিতে চান, তাহলে আপনার জন্য মোবাইল ফোনের 5G নেটওয়ার্ক বেশি কার্যকর হবে। আর যদি নির্দিষ্ট কোন এক জায়গায় স্থায়ীভাবে কাজ করেন, সে ক্ষেত্রে ওয়াইফাই 5G নেটওয়ার্ক আপনার জন্য বেশি সুবিধাজনক হবে। 

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions