Login Now

Login with email

Forgot Password

অ্যাপল iOS 26.3 এবং iPadOS 26.3 এর প্রথম পাবলিক বিটা প্রকাশ হয়েছে

MobileMaya Team
Publish On: Dec 18,2025 03:39 PM
153

অ্যাপল iOS 26.3 এবং iPadOS 26.3 এর প্রথম পাবলিক বিটা প্রকাশ হয়েছে

গতকাল 17 ডিসেম্বর 2025 তারিখে Apple তাদের বিটা প্রোগ্রামে থাকা ব্যবহারকারীদের জন্য iOS 26.3 এবং iPadOS 26.3-এর প্রথম পাবলিক বিটা প্রকাশ করেছে। এই আপডেটে iPhone ব্যবহারকারীদের জন্য রয়েছে একটি নতুন সুবিধা, যার মাধ্যমে Android ফোনে ডেটা পরিবর্তন করা আরও সহজ ও দ্রুত হবে। 

যারা iPhone থেকে Android-এ যেতে চান, তাদের জন্য এই ফিচারটি বেশ সাহায্য করবে। একই ধরনের সুবিধা Google-ও Android সিস্টেমেও যুক্ত করছে। এছাড়া এই আপডেটে সিস্টেমের স্থিতিশীলতা বাড়ানো হয়েছে এবং ছোটখাটো বাগ ফিক্স করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা আগের চেয়ে আরও স্মুথ পারফরম্যান্স ও ভালো অভিজ্ঞতা পাবে।

ইউরোপীয় ইউনিয়নের জন্য নতুন একটি Notification Forwarding ফিচার আনা হয়েছে, যা থার্ড-পার্টি স্মার্টওয়্যারেবল ডিভাইসে নোটিফিকেশন পাঠাতে সাহায্য করবে। এই ফিচারের মাধ্যমে iPhone-এ আসা নোটিফিকেশন অন্য ব্র্যান্ডের স্মার্টওয়াচ বা ওয়্যারেবল ডিভাইসেও দেখা যাবে।

ইউরোপীয় নিয়ম অনুযায়ী Apple-কে এই সুবিধা দিতে হয়েছে, যাতে ব্যবহারকারীরা থার্ড-পার্টি ওয়্যারেবলেও নোটিফিকেশন পেতে পারেন। তবে বর্তমানে Apple-এর দেওয়া এই ফিচারটি চালু থাকলে Apple Watch-এ নোটিফিকেশন দেখা যাবে না।

নতুন এই আপডেটের মাধ্যমে ওয়ালপেপার গ্যালারিতে নতুন আরো একটি Weather সেকশন ব্যবহার করা হয়েছে, যেখানে বিভিন্ন নতুন আবহাওয়া ভিত্তিক ওয়ালপেপার দেখা যাবে। এটি সম্ভব হয়েছে মূলত আগের Weather & Astronomy সেকশনকে আলাদা করে Weather এবং Astronomy সেকশনে ভাগ করার কারণে।

সোর্স: এখানে ক্লিক করুন 

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Xiaomi Redmi A7 Pro 4G স্মার্টফোন ৪ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 6000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট

Xiaomi তাদের নতুন মডেল Xiaomi Redmi A7 Pro 4G স্মার্টফোন ৪ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 1...

new-img

Oppo K15 Pro Plus স্মার্টফোন Dimensity 9500s ফ্ল্যাগশিপ প্রসেসর ও 165Hz রিফ্রেশ রেট সহ ১ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে

ফ্ল্যাগশিপ বাজেটের মধ্যে শক্তিশালী ফিচার নিয়ে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে Oppo K15 Pro Plus স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হ...

new-img

Oppo K15 Pro স্মার্টফোন 144Hz রিফ্রেশ রেট এবং 7500mAh বিশাল ব্যাটারি নিয়ে ১ এপ্রিল চীনের বাজারে লঞ্চ হয়েছে

চমৎকার ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে ১ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে Oppo K15 Pro স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছ...

new-img

Realme 16 স্মার্টফোন ২ এপ্রিল ভারতে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি এবং 50MP Sony রেয়ার ক্যামেরা

ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6400 Turbo প্রসেসর। 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0GHz থেকে 2.5GHz পর্যন্ত, যা মাল...

Discussions