Login Now

Login with email

Forgot Password

বাংলাদেশের বাজার হতে ক্রয়কৃত সকল আইফোন অবৈধ

MobileMaya Team
Publish On: Nov 06,2025 02:12 AM
153

বাংলাদেশের বাজার হতে ক্রয়কৃত সকল আইফোন অবৈধ

ইউনিক ডিজাইন, শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা এবং অপারেটিং সিস্টেম সবকিছু মিলিয়ে বলা যায় আইফোন অনেক জনপ্রিয় একটি স্মার্টফোন। সম্প্রতি সময়ে সামাজিক মাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়েছে যে, বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া প্রায় সব আইফোনই অবৈধ পথে দেশে প্রবেশ করেছে। হঠাৎ এই অভিযোগ শুনে অনেক ব্যবহারকারী চিন্তিত হয়ে পড়েছেন।

অনন্য দেশের পাশাপাশি বাংলাদেশেও মোবাইল বাজারে আইফোনের জনপ্রিয়তা বাড়তেই চলেছে। কিন্তু  এরইমধ্যে বেড়ে যাচ্ছে অবৈধ বা অননুমোদিত পথে আসা ফোনের সংখ্যা। মূলত এই ফোনগুলো  অন্য দেশ থেকে কাস্টমস শুল্ক এড়িয়ে ব্যাগেজ বা পার্সেল আকারে বাংলাদেশের বাজারে এনে বিক্রি করা হয়। 

দেশের আইন অনুযায়ী, যেকোনো মোবাইল ফোনকে বৈধ হতে হলে আগে সরকারের নির্ধারিত নিয়মে প্রযোজ্য কর ও শুল্ক পরিশোধ করে আমদানি করতে হবে। অনেকে ব্যবসায়ীরা এই প্রক্রিয়া এড়িয়ে কম খরচে অবৈধ ফোন এনে বেশি লাভের আশায় বিক্রি করে। যার ফলে সরকারের রাজস্ব হারিয়ে যায় এবং দেশের ইলেকট্রনিক্স শিল্পও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

বর্তমান সময়ে প্রতি বছর প্রায় ২ লাখের মতো আইফোন বিক্রি হচ্ছে বাংলাদেশে। যার মধ্যে মাত্র ৮ থেকে ১০ হাজার আইফোন বৈধপথে আসে বলে জানিয়েছে এক প্রতিবেদনে।

অবৈধভাবে আনা ফোনগুলোতে বেশিরভাগ সময় নেটওয়ার্ক বা আইএমইআই সংক্রান্ত সমস্যা দেখা দেয়। আবার অনেক সময় ফোন টেলিকম নেটওয়ার্কে কাজ করে না, যা ভবিষ্যতে ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

স্মার্টফোন কেনার সময় ব্যবহারকারীদের অবশ্যই অনুমোদিত ডিলার বা নির্ভরযোগ্য বিক্রেতা দেখে ফোন কেনা উচিত। এর সঙ্গে ফোনের রশিদ, ইনভয়েস ও কাস্টমস পেপার সংরক্ষণ করা দরকার এবং ফোনের আইএমইআই নম্বর যাচাই করে দেখতে হবে সেটি ব্লক করা বা অননুমোদিত ফোন কি না।

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions