Login Now

Login with email

Forgot Password

ফিচার ফোনের মাধ্যমে বাংলাদেশের ৬০ শতাংশ মোবাইল ব্যাংকিং হয়

MobileMaya Team
Publish On: Nov 10,2025 04:55 PM
153

ফিচার ফোনের মাধ্যমে বাংলাদেশের ৬০ শতাংশ মোবাইল ব্যাংকিং হয়

গত ৮ নভেম্বর রোজ শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত পঞ্চম বাংলাদেশ ফিনটেক সামিটে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশে স্মার্টফোননির্ভর আর্থিক সেবা গ্রহণকারীদের ৬০ শতাংশ ব্যবহারকারীই ফিচার বা বাটন ফোন ব্যবহার করে থাকেন, যার ফলে ব্যবহারকারীদের  জন্য আরও পণ্য উদ্ভাবনের সুযোগ রয়েছে। 

প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার খরচ ও জটিলতা কমিয়ে গ্রাহকসেবাকে আরও সহজ, সাশ্রয়ী ও সবার জন্য উন্মুক্ত করার ফলে ডিজিটাল ব্যাংকিং এখন বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। প্যানেল আলোচনায় বক্তারা জানান, সাম্প্রতিক বছরগুলোতে এই সেবার গ্রাহকসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

সামিটের শেষে অনুষ্ঠিত হয় তৃতীয় ফিনটেক পুরস্কার প্রদান অনুষ্ঠান। মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক পিএলসি-এর সহায়তায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এ আয়োজনটি সম্পন্ন করে। এ বছরের প্রতিপাদ্য ছিল ফিউচার অব ফিনটেক: ডিজিটাল, ডিসেন্ট্রালাইজড, ডেমোক্রেটাইজ।

সম্মেলনের শেষে ১২টি বিভাগে মোট ২৬টি উদ্যোগকে ফিনটেক পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে মোস্ট ইনোভেটিভ ফিনটেক প্রোডাক্ট ডিজাইন বিভাগে বিজয়ী হয় মাস্টারকার্ড বাংলাদেশ। জানা গেছে, বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল কার্ড চালুর জন্য জন্য প্রতিষ্ঠানটি এই পুরস্কার অর্জন করেছে।

বছরের সেরা ব্যাংকিং উদ্ভাবন ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে প্রাইম ব্যাংক পিএলসি এবং সিটি ব্যাংক পিএলসি। অন্যদিকে, সেরা ইনস্যুরেন্স উদ্ভাবন বিভাগে পুরস্কার পেয়েছে মিলভিক বাংলাদেশ ও গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স।

এ ছাড়া, প্রযুক্তির সেরা উদ্ভাবন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ডানা ফিনটেক এবং ডিজিটাল লেন্ডিং বিভাগে স্বীকৃতি পেয়েছে বিকাশ। পাশাপাশি স্টার্টআপ সেবা ফিনটেক লিমিটেডসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। 

সোর্স: প্রথম আলো

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Oppo A6K 4G স্মার্টফোন ১ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 6500mAh বড় ব্যাটারি ও Snapdragon 685 প্রসেসর

Oppo তাদের নতুন মডেল Oppo A6K 4G স্মার্টফোন ১ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6...

new-img

Vivo V70 FE 5G স্মার্টফোন 200MP OIS রেয়ার ক্যামেরা ও 7000mAh বড় ব্যাটারি সহ আগামী ৯ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হবে

Vivo তাদের আসন্ন মডেল Vivo V70 FE 5G স্মার্টফোন আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করবে। ইতিমধ্যে ফোনটির বেশ কিছু স্পেসি...

new-img

Vivo V70 স্মার্টফোন Snapdragon 7 Gen 4 প্রসেসর ও 50MP ZEISS রেয়ার ক্যামেরা সহ আগামী ৯ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হতে চলেছে

আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হতে চলেছে Vivo V70 স্মার্টফোন। লঞ্চের আগেই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ডিজাইন ক...

new-img

হঠাৎ করেই মাইক্রোসফট উইন্ডোজ ১১–এর নতুন প্রিভিউ আপডেট স্থগিত করল

হঠাৎ করেই মাইক্রোসফট উইন্ডোজ ১১-এর একটি নতুন প্রিভিউ আপডেট সাময়িকভাবে স্থগিত করেছে, কারণ এতে ইনস্টলেশন সংক্রান্ত সমস্যা ধরা পড়েছে। ‘কেবি ৫০৭৯৩৯১’ নামে...

Discussions