Login Now

Login with email

Forgot Password

সাশ্রয়ী নকিয়া ফাইভজি ফোন এক্স১০০ আসছে

MobileMaya Team
Publish On: Feb 25,2025 07:38 AM
153

সাশ্রয়ী নকিয়া ফাইভজি ফোন এক্স১০০ আসছে

উৎসবের মৌসুমকে সামনে রেখে 'নকিয়া এক্স১০০ ফাইভজি' বাজারে আসছে নভেম্বরের তৃতীয় সপ্তাহে।

ইতিপূর্বে সুলভ মূল্যের নকিয়া ফোন হিসেবে বাজারে আসা জি৫০’র মতোই এক্স১০০ এ ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ ফাইভজি প্রসেসর। বিনোদনের দিক দিয়ে যথেষ্ট অগ্রসর এক্স১০০ এ রয়েছে ১০৮০ পিক্সেলের ৬.৬৭ ইঞ্চি পুরো এইচডি ডিসপ্লে। যেখানে আসপেক্ট রেশিও রয়েছে ২০:৯ যা ফুল স্ক্রিন ভিডিও র জন্য ভালো। এর প্রসেসরকে সাপোর্ট দেয়ার জন্য রয়েছে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং মাইক্রো এসডি কার্ড যা ১ টেরাবাইট পর্যন্ত অতিরিক্ত স্টোরেজ এর সাপোর্ট দেবে। সুলভ মূল্যের এক্স১০০ এ থাকছে ৪৮ মেগাপিক্সেল, ৫ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেট আপ এবং সামনে রয়েছে ১৬মেগাপিক্সেলের ক্যামেরা।

এক্স১০০ চলবে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে এবং আপাতত এর আপডেট সম্পর্কিত কোন তথ্য দেয়া হয়নি। এর উচ্চ রেজ্যুলেশন ও ফাইভজি সংযোগের কারণে দেয়া হয়েছে ৪৪৭০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, রয়েছে ৩.৫ মিমি অডিও জ্যাক এবং লেনদেনের জন্য এনএফসি পদ্ধতি। ফোনটি ফাইভজি স্পিডের জন্য ব্যবহার করবে টি মোবাইলের ৬হার্জ ফাইভজি নেটওয়ার্ক।

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions