Login Now

Login with email

Forgot Password

আগামী 10 অক্টোবর, ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M17 5G স্মার্টফোন, সাথে থাকবে 50MP নো শেক ক্যামেরা এবং চমৎকার এআই ফিচার

MobileMaya Team
Publish On: Oct 18,2025 06:27 PM
153

আগামী 10 অক্টোবর, ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M17 5G স্মার্টফোন, সাথে থাকবে 50MP নো শেক ক্যামেরা এবং চমৎকার এআই ফিচার

আগামী 10 অক্টোবর, ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy M17 5G স্মার্টফোন। এটি স্যামসাংয়ের নতুন ফোন, যা M-সিরিজের অধীনে আসবে। কোম্পানি তার আপকামিং ফোনটির চমৎকার একটি পোস্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিয়েছে। যার মাধ্যমে ফাঁস হয়েছে 50MP নো শেক ক্যামেরা সহ ডিজাইন, কালার এবং ৭.৫ মিমি বডি। 

জানা যাচ্ছে, Samsung Galaxy M17 5G স্মার্টফোনে সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হবে। ইতিমধ্যে স্যামসাং কোম্পানি জানিয়েছে, এই ফোনে ধুলোবালি ও পানি প্রতিরোধ করতে IP54 রেটিং দেওয়া হবে। ফোনটি প্রথমে অ্যামাজন সাইটে বিক্রি হবে তারপর কোম্পানি অনুমোদিত শপ গুলোতে পাওয়া যাবে। জেনে নিন ফোনটির দাম ও স্পেসিফিকেশন। 

হাইলাইটস

  • Samsung Galaxy M17 5G থাকবে Exynos 1330 প্রসেসর।
  • তার সাথে 50MP নো শেক ক্যামেরা যোগ করা হবে।
  • ফোনটিতে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে।

Samsung Galaxy M17 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্ট

ভারতের দামবাংলাদেশে সম্ভাব্য দাম
Samsung Galaxy M17 5G (6GB +128GB)১৫,০০০ রূপি২০,৯৯৯ টাকা
তথ্য অনুযায়ী, Samsung Galaxy M17 5G স্মার্টফোনটি ভারতের বাজারে 6GB র‍্যাম + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে, যার দাম ১৫,০০০ রূপি। সেই তুলনায় বাংলাদেশে আনুমানিক দাম  প্রায় ২০,৯৯৯ টাকা হবে। নতুন মডেলের এই ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে লঞ্চ করবে Mint Green, Blush Pink এবং Thunder Black।

Samsung Galaxy M17 5G ফোনের স্পেসিফিকেশন 


তথ্য অনুযায়ী, Samsung Galaxy M17 5G স্মার্টফোনে একটি চমৎকার 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে যোগ করতে পারে। যেখানে 90Hz রিফ্রেশ রেট এবং 800 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, নতুন এই ফোনে ধুলোবালি প্রতিরোধের জন্য IP54 রেটিং ব্যবহার করা হতে পারে।  

শক্তিশালী পারফরম্যান্স প্রদানের জন্য Samsung Galaxy M17 5G স্মার্টফোনে Exynos 1330 প্রসেসর থাকতে পারে। বর্তমানে এই ফোনটিতে 6GB র‍্যাম + 128GB স্টোরেজ যোগ করার সম্ভাবনা রয়েছে। 

স্মার্টফোনটিতে 5000mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিং দেওয়া হবে। ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 5MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 5MP মাইক্রো ক্যামেরা সাপোর্ট করবে। সেলফির জন্য সামনে ব্যবহার করা হবে 13 MP ফ্রন্ট ক্যামেরা।

সোর্সঃ ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions