Login Now

Login with email

Forgot Password

বাজারে এলো রিয়েলমি’র গেইমিং হ্যান্ডসেট নারজো৩০এ

MobileMaya Team
Publish On: Feb 26,2025 08:33 PM
153

বাজারে এলো রিয়েলমি’র গেইমিং হ্যান্ডসেট নারজো৩০এ

রিয়েলমি ব্র্যান্ডের গেইমিং সিরিজে সর্বশেষ সংযোজন নারজো৩০এ । রবিবার অনলাইন লঞ্চিং ইভেন্টের মধ্য দিয়ে দেশের বাজারে উন্মোচিত হল রিয়েলমির এই ‘গেমিং পাওয়ার হাউস’ নারজো৩০ এ। এর শক্তিশালী হ্যালিও জি৮৫ প্রসেসর এবং গেইমিং ফিচার ব্যবহারকারীকে দেবে দ্রুততর এবং মসৃণ গেইমিং অভিজ্ঞতা।

ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১০ এর উপর ভিত্তি করে তৈরী করা রিয়েলমি ইউআই। ২.০ গিগাহার্টজ অক্টা-কোর প্রসেসরের সাথে থাকছে আরএম মালি-জি৫২ জিপিইউ। রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ১৮ ওয়াটের টাইপ সি কুইক চার্জারে দীর্ঘ সময় গেইমিং এর নিশ্চয়তা। এর রিভার্স চার্জিং সুবিধায় ওটিজি ক্যাবলের মাধ্যমে অন্য স্মার্ট ডিভাইস ও চার্জ করা যাবে। ডুয়াল মোড মিউজিক শেয়ার, থ্রি-ফিংগার সিলেক্টেড স্ক্রিনশট এর মত বৈশিষ্ট্য মুগ্ধ করবে ব্যবহারকারীদের। ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত নারজো৩০এ লেজার ব্ল্যাক এবং ব্লু এই দু’টি রঙে বাজারে পাওয়া যাচ্ছে।

নারজো৩০ এ বাজারে আনার পাশাপাশি চলছে নারজো গেইমিং চ্যাম্পিয়নশীপ সিজন-১ যাতে থাকছে ১ লক্ষ টাকার পুরস্কার। পাশাপাশি রিয়েলমির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সেমিফাইনাল এবং ফাইনালের লাইভ স্ট্রিমিং এর সর্বোচ্চ শেয়ারকারি পাবেন নারজো৩০ এ। ২৩ ও ২৪ মার্চ সেমিফাইনালের পর ২৫ মার্চ সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মেগা ফাইনাল।

Related News

View Morearrow
new-img

Vivo X300s স্মার্টফোন 200MP রেয়ার ক্যামেরা এবং Dimensity 9500 প্রসেসর নিয়ে ৩০ মার্চ চীনের বাজারে লঞ্চ হয়েছে

Vivo তাদের নতুন মডেল Vivo X300s স্মার্টফোন ৩০ মার্চ ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে OIS সাপো...

new-img

Vivo X300 Ultra স্মার্টফোন 30 মার্চ চীনে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 200MP রেয়ার ক্যামেরা ও Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর

চমৎকার ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে ৩০ মার্চ ২০২৬ তারিখে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে Vivo X300 Ultra স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে র...

new-img

স্যামসাং আনল উইন্ডোজের জন্য নতুন ব্রাউজার

স্যামসাং প্রথমবারের মতো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ওয়েব ব্রাউজার উন্মুক্ত করেছে। আগে এটি শুধু স্যামসাং স্মার্টফোনে ব্যবহার করা যেত, এবার কম্পিউটা...

new-img

স্মার্টফোনে নতুন Android 17 ভার্সন উন্মোচন করল গুগল

প্রযুক্তির দুনিয়ায় পরিবর্তনের গতি সবসময়ই খুব দ্রুত। আজ যা নতুন, কাল তা দেখতে দেখতে পুরনো হয়ে যায়। বিশেষ করে ফোনের অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এই...

Discussions